Tuesday, January 15, 2013

আজমিরীগঞ্জে মালয়েশিয়া গমনেচ্ছুদের নিবন্ধন ফরম অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ

আবু হেনা, আজমিরীগঞ্জ ॥

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর লক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন অফিসে ইউনিয়ন ভিত্তিক অনলাইন নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। আগামী ১৮ জানুয়ারী পর্যন- অনলাইন নিবন্ধন কার্যক্রম চলবে। মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক প্রতিটি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হলেন- পৌরসভা ও সদর  ইউনিয়নে প্রকল্প বাস-বায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, বদলপুর ইউনিয়নে সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান, জলসুখায় উপ-সহকারী প্রকৌশলী মোছাদ্দেক আলী, কাকাইলছেওয়ে এটিইও সোহেল রানা,  শিবপাশায় ইউনিয়ন প্রকল্প কর্মকর্তা (প্রজীব) আকবর আলী। নিবন্ধন কার্যক্রম শুরুর আগে থেকেই উপজেলা পরিষদের ই-সেন্টারে উদ্যোক্তা গৌতম রায় বি.এম.ই.টির অনলাইনের ৩ পাতা ফরম প্রিন্ট করে ব্যক্তিগত তথ্যের জন্য এক পাতাসহ মোট চার পাতা ফরম ৬০ টাকা করে শ্রমিকদের নিকট বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আরও জানা যায়, ই-সেন্টারের উদ্যোক্তা গৌতম রায় প্রতিটি ফরমের শীর্ষে নিজ হাতে সিরিয়াল নম্বর লিখে শ্রমিকদের উক্ত সিরিয়ালের ফরম ছাড়া কোন ফরম অনলাইনে নিবন্ধন হবে না বলে জানিয়ে দেন। পৌর এলাকার আজিমনগর গ্রামের সোহাগ, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, মোছাদ্দেক আলী ও মিলন মিয়া স্বাক্ষরিত এরকম একটি অভিযোগ গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়েছে।

Monday, January 14, 2013

বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জে শিক্ষাক্ষেত্রে নিরব বিপ্লব ঘটেছে ॥ এমপি মজিদ খান

তোফায়েল রেজা সোহেল, বানিয়াচঙ্গ থেকে ॥ 
এমপি এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জে বর্তমান সরকারের চার বছরে শিক্ষাক্ষেত্রে নিরব বিপ্লব ঘটেছে। তাই শিক্ষকসহ সংশি¬ষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। গতকাল সোমবার সন্ধ্যায় এমপি এডভোকেট আব্দুল মজিদ খানের বাসভবনে জেলা কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাকে দেয়া অভিনন্দন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করায় সমিতির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি আব্দুল মজিদ খানকে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি াজমূল হক, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বানিয়াচঙ্গের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কুমার দাশ, সাংবাদিক তোফায়েল রেজা সোহেল, শিক্ষক আবু ছালেহ তালুকদার, আব্দুর রফিক, শফিকুল ইসলাম খান, মিজানুর রহমান, রুশমীন বেগম, সেমিনা আক্তার, আবু সাইদ প্রমূখ।

Sunday, January 13, 2013

আজমিরীগঞ্জের কাটা গাং নদীতে বাঁধ নির্মাণ করায় বোরো ফসলে অনিশ্চয়তা

আজমিরীগঞ্জ :

আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগের পাশের কাটা নদীতে বাঁধ নির্মাণ করায় দুই উপজেলার এক হাজার ২০০ একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ ও বিপাকে পড়েছেন বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ উপজেলার প্রায় দুই হাজার কৃষক। চলতি বছরে বোরো ফসল ফলাতে পারবেন কি না এ নিয়ে তাঁদের মধ্যে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিমবাগ গ্রামের এক কিলোমিটার দূরে অবস্থিত কাটা গাং নামে পরিচিত নদীতে একটি প্রভাবশালী মহল তাদের ব্যক্তিগত স্বার্থে বাঁধ নির্মাণ করেছে। ফলে বানিয়াচঙ্গ উপজেলার কয়েকটি হাওর ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ও নোয়াগড়ের কৃষকদের প্রায় এক হাজার ২০০ একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে বর্তমান ভরা বোরো মৌসুমেও কৃষকরা তাঁদের জমিতে চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছেন। স্থানীয় কৃষকরা জানান, ওই নদীতে বাঁধ নির্মাণের ফলে উত্তরের হাওর এলাকার জমিগুলোতে অতিরিক্ত পানি জমে আছে। আর এ বাঁধ ভেঙে না দিলে জমির পানি নিষ্কাশন হবে না। ফলে জমিতে কোনো ধরনের কাজও করা যাবে না।
সরেজমিন এলাকা ঘুরে দেখা যায়, এ এলাকার কৃষকদের মধ্যে সৃষ্টি হয়েছে হতাশা ও অনিশ্চয়তা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, আজমিরীগঞ্জের স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নলিউর রহমান নলি, বিএনপি নেতা আজিজুর রহমান, বানিয়াচঙ্গের মোতাক্কিন বিশ্বাসসহ আরো কয়েকজন প্রভাবশালী নেতা নিজেদের ধানের প্রজেক্টের জমিতে পানি সেচ দিতে কাটা গাং নদীতে বাঁধ নির্মাণ করেছেন। কিন্তু প্রচণ্ড দাপটের ভয়ে কেউ তাঁদের বিরুদ্ধে কথাও বলতে সাহস পাচ্ছেন না। তাঁরা আরো জানান, অন্যান্য বছর পৌষ মাসের শুরুতেই তাঁরা জমিতে কাজ শুরু করতেন। এ বছর এখন পর্যন্ত ধান রোপণ দূরের কথা, ধানের জমিই তৈরি করা সম্ভব হয়নি। ফলে রোপণে বিলম্ব হলে জ্যৈষ্ঠ মাসের শেষে ধান কাটতে হবে। আর জ্যৈষ্ঠ মাসের শেষে প্রতি বছরই বর্ষার পানিতে পাকা ধান তলিয়ে যায়। ফলে চলতি বছরের বোরো ফসল নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই ভুক্তভোগী কৃষকরা অবিলম্বে ওই বাঁধ কেটে দেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম বলেন, 'নদীতে বাঁধ নির্মাণ বেআইনি কাজ। তবে সমস্যাটি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেই সমাধান করা সহজ। এ বিষয়ে আমি যোগাযোগ করব। এর পরও যদি সমাধান না হয় তবে আইনানুগভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Wednesday, January 9, 2013

অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়েছেন জলসুখা ইউপি চেয়ারম্যান --হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

আজমিরীগঞ্জ:

আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউপি চেয়ারম্যান ইছাক চৌধুরী দিলু মিয়া ও তার পরিষদের মেম্বার লিবাছ মিয়া, লুৎফুর রহমান, শাহজাহান মিয়া ও আব্দুল আহাদ বক্কা’র বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত, মহিলা মেম্বারের শ্লীলতাহানি, জুয়া খেলা এবং মদ-গাঁজা বিক্রি থেকে মাসোহারা আদায় ও ভিজিএফ এর চাল দুঃস্থদের না দিয়ে মাছ ও হাঁসের খামারে দেয়াসহ বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ করেছেন একই পরিষদের নির্বাচিত ৩ মহিলা মেম্বার। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন একই ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার লক্ষ্মীরানী দেবনাথ। বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা সদস্য রাজিয়া সুলতানা ও মাসুক বিবি।লিখিত বক্তব্যে তারা বলেন, ইউপি নির্বাচনের পর থেকে অদ্যাবধি চেয়ারম্যান ইছাক চৌধুরী দিলু মিয়া মাসিক ও বিশেষ সভা আনুষ্ঠানিকভাবে না করে তার মনগড়ামতো করছেন। চেয়ারম্যান বিগত দেড় বছরে মাসিক সভার কথা বলে বিভিন্ন ছল-ছাতুরীর মাধ্যমে মহিলা সদস্যদের কাছ থেকে দস্তখত আদায় করেন। পরবর্তীতে চেয়ারম্যান অফিসে সভায় গেলে তিনি জানান, সভায় আর কোন মেম্বারতো এখনো আসেনি। আগামী মাসে সভা করা হবে। একইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রায় ১৬/১৭ মাস যাবত সংরক্ষিত নারী সদস্যদের কাছ থেকে প্রতারণা করে দস্তখত আদায় করে নানা অপকর্ম করছেন। পরিষদের ১২ সদস্যের কারো সাথে একত্রে কোন পরিচিতি সভা পর্যন্ত হয়নি। বিচার, স্থানীয় সরকার, অর্থ, উন্নয়নসহ পরিষদের ১৩টি স্ট্যান্ডিং কমিটি গঠনের জন্য বরাদ্দকৃত ৩৬ হাজার ৪শ টাকা সভা না করেই আত্মসাত করেন চেয়ারম্যান দিলু। পরিষদের শুরু থেকে চেয়ারম্যান দিলু মিয়া ও তার মনোনীত কয়েকজন মেম্বার ৩০৩ জন কার্ডধারী দুঃস্থ মহিলা মা-শিশুর ভিজিডি চাল-গম ৩০ কেজির পরিবর্তে ১৫/২০ কেজি এবং বিভিন্ন সময়ে ভিজিএফ এর ১ হাজার দুঃস্থ নারী-পুরুষের মাঝে ১০ কেজির পরিবর্তে ৫/৬ কেজি করে বিতরণ করেছেন।
তারা জানান, ৪নং ওয়ার্ডের মেম্বার লিবাছ মিয়া ও ৭নং ওয়ার্ডের মেম্বার লুৎফুর এলাকায় মদ ও গাঁজা বিক্রি ও জুয়া খেলাসহ বিভিন্ন অপকর্মের গডফাদার হিসেবে পরিচিত। তারা মহিলা সদস্যা লক্ষ্মী রানীকে কু-প্রস্তাব দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ নিয়ে চেয়ারম্যান দিলু মিয়ার কাছে বিচার প্রার্থী হলে তিনি মেম্বারদের কথামতো চলতে বলেন।বিগত ঈদুল ফিতর ও ঈদুল আযহা সহ কয়েকদফা ওয়ার্ডের চাল বিতরণকালে পরিষদের মেম্বার শাহজাহান, আব্দুল আহাদ বক্কা ও লুৎফুর মহিলা সদস্যা মাসুক বিবিকে চেয়ারম্যান অফিস থেকে ঘাড় ধরে বের করে দেন। এ বিষয়ে তারা আইনেরও আশ্রয় নিয়েছেন।রাজিয়া সুলতানা, লক্ষ্মীরানী দেবনাথ, মাসুক বিবি জানান, ১শ দিনের কর্মসৃজন কর্মসূচি দ্বারা রাস্তা নির্মাণ ও সংস্কার কাজে কোন রকমের পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই সুমদয় টাকা আত্মসাত করেন। ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট দেয়া চেয়ারম্যানের একটি নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ৩ নারী সদস্যা জানান, ৯নং ওয়ার্ডের মেম্বার ও ভাটি অঞ্চলের কুখ্যাত ত্রাস, মহিলা সদস্য মাসুক বিবির স্বামী ইদু মিয়াসহ ৭/৮টি খুনের আসামী শাহজাহান মিয়া ভিজিডি ও ভিজিএফ’র চাল দরিদ্রদের মাঝে বন্টন না করে তার পরিচালিত বিভিন্ন জলমহাল ও হাঁসের খামারের খাবার হিসেবে ব্যবহার করেন।  চেয়ারম্যান ও তার সিন্ডিকেটের মেম্বারগণ ওয়ার্ড কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও ৩ নারী সদস্যকে বাদ দিয়েই ২০১৩ ও ২০১৪ সালের জন্য ভিজিডির ৩০৩ জন দুঃস্থ নারী-পুরুষের তালিকা তৈরী করছেন।  তারা জানান, চেয়ারম্যান ও তার সিন্ডিকেটের মেম্বারদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গত ১৮ ডিসেম্বর সংরক্ষিত আসনের ৩ মহিলা সদস্যা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এদিকে অভিযোগ দাখিলের পর মহিলা মেম্বারদের খুন, শ্লীলতাহানী ও তাদের আত্মীয়-স্বজনদের হয়রানী করবে বলে তারা হুমকি-ধামকি দেয়। অন্যদিকে তারা মান-সম্মান, ইজ্জত ও প্রাণের ভয়ে গত ২৫ ডিসেম্বর আজমিরিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। মহিলা সদস্য রাজিয়া সুলতানা, লক্ষ্মীরানী দেবনাথ, মাসুক বিবি জানান জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যান ও তার পরিষদের কয়েকজন মেম্বারের বিরুদ্ধে অভিযোগ দেয়ার পর স্বদেশ নামে একটি ভুয়া এনজিও সংস্থার কর্মীকে দিয়ে মহিলা সদস্যা রাজিয়া সুলতানার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায়। কিন্তু স্বদেশ নামে ভুয়া সংস্থাটি ইতিমধ্যে জলসুখাসহ বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করে সাধারণ মানুষদের। যেখানে ভুয়া সংস্থার সদস্য হিসেবে বক্কা মেম্বারের মেয়ে ও পুত্রবধূ এবং তাদের আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া উচিত সেখানে ভুয়া অভিযোগে মহিলা মেম্বারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিগত ইউপি নির্বাচনের পর চেয়ারম্যান ইছাক ও তার পরিষদের সদস্য লিবাস জলসুখা গ্রামে এ্যান্ডিং নামে ভারতের আসাম রাজ্যের একটি জুয়া খেলা শুরু করে। ১০ টাকা ধরলে ৭০০ টাকা পাওয়া যাবে-এ জুয়া খেলায় গ্রামের নারী-পুরুষ থেকে বিভিন্ন বয়সী লোককে প্রলুব্ধ করতে থাকে। এতে করে ২/৩ জন লাভবান হলেও হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়। এমনকি কিছুদিন আগে জুয়া খেলায় সর্বশান্ত হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ এর পুত্র আকিক আত্মহত্যা করে। আর এ জুয়া খেলার প্রতিবাদ জানাতে গিয়েও ৩ মহিলা সদস্যকে গালাগাল খেতে হয়।মহিলা মেম্বারদেরকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন বরাদ্দের প্রকল্প বাস্তবায়ন কমিটি তিন ভাগের এক ভাগ সরকারি নীতিমালা থাকলেও অদ্যাবধি তাদেরকে এক টন গমের একটি করে টিআর প্রকল্প ছাড়া আর কোন প্রকল্প বাস্তবায়ন কমিটি সভাপতি করা হয় নাই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৩ নং ওয়ার্ডের লক্ষ্মীরানী দেবনাথ জানান, তার বাড়ির সামনে একটি প্রকল্প বাস্তবায়ন করছে অন্য ওয়ার্ডের পুরুষ সদস্যরা। তারা জানান, এলাকার অবহেলিত নারী ও সাধারণ জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সার্বিক উন্নয়নসহ সকল পর্যায়ের সেবা থেকে ৩ মহিলা সদস্য বঞ্চিত। তারা স্থানীয় সরকারের নীতিমালা মেনে জনগণের সেবা করতে চায় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি দুর্নীতিবাজ চেয়ারম্যান ইছাক চৌধুরী দিলু ও তার পরিষদের মেম্বার লিবাছ মিয়া, লুৎফুর রহমান, শাহজাহান ও বক্কা’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে তারা দাবি তুলে ধরেন।

Sunday, January 6, 2013

আজমিরীগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার ॥

আজমিরীগঞ্জে ছাত্রদল কর্মীকে মারধোরের ঘটনায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ছাত্রদল নেতা আশিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আশিক চক্রবর্তী নামে এক ছাত্র পৌর ছাত্রদলে যোগদান করে। বিষয়টি সহজে মেনে নেয়নি পৌর ছাত্রলীগ। গতকাল দুপুরে আশিক চক্রবর্তী মধ্যবাজার দিয়ে যাওয়ার সময় কোন কারণ ছাড়াই পৌর ছাত্রলীগের রকি ও সৌরভ তাকে ধরে একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারপিট করা হয়। মারপিট শেষে আশিককে রাস্তায় ফেলে দেয়া হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আশিককে মারধোরের বিষয়টি ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে জানাজানি হলে বিকেলে ছাত্রদল নেতাকর্মীরা বাজারে জড়ো হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাজারে এলে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Saturday, January 5, 2013

আজমিরীগঞ্জে খড়ের গাদায় আগুন!

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর কান্দা গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ঘরদাইর গ্রামের নুর ইসলাম জানান, গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তার খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। তার মা কমলা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে খড়ের গাদায় আগুন দেখতে পান। ওই সময় তিনি ৪/৫জন যুবকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।  কমলা বেগমের শোর চিৎকারে তার ছেলেসহ আশেপাশের লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর পূর্বে গত বৃহস্পতিবার নুর ইসলামের আলুর বীজতলা কে বা কারা নষ্ট করে দেয়। এছাড়া গত ১০দিন পূর্বে একই গ্রামের দীন ইসলামের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকার লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।

Wednesday, January 2, 2013

আজমিরীগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

আজমিরীগঞ্জে :

জাতীয়তাবাদী দল বিএনপি‘র ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক মন্ত্রী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নিঃশর্ত মুক্তি এবং  ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ সকল নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গত ৩০ ডিসেম্বর রবিবার বিকেল ৩টায়  আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শিবপাশা বাজারে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবপাশা ইউনিয়ন সভাপতি আলী রহমান, সহ সভাপতি ছুরুনুর চৌধুরী, বিএনপি নেতা আব্দুল হান্নান, সামছুল আলম, উপজেলা যুবদলের সভাপতি মাসুদ পারভেজ, যুবদল নেতা ডাঃ মজিবুর রহমান, ডাঃ ছাদেকুল আমিন চৌধুরী, ইফতেখার চৌধুরী ইফতি, মাহমুদুল হাসান লিটন, ইয়াকুব আলী, আকিকুল চৌধুরী, ছাত্রদল নেতা মাসুম চৌধুরী, তানিম চৌধুরী, আল আমিন, শাহ আলম, এনামুল হক, শাহীন, আলমগীর, সাহেল প্রমূখ। মানব বন্ধনে বক্তারা অনতিবিলম্বে  বিএনপি‘র মহাসচিব মির্জা ফখরুলের মুক্তির দাবী জানান। একই সাথে তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Monday, December 31, 2012

আজমিরীগঞ্জ ফিরে দেখা বিদায়ী বছর--কৃষি ও ব্যবসার সব অর্জন মামলায় বিসর্জন! বিভিন্ন দূর্ঘটনায় নিহত ৮ আহত অর্ধহাজারের বেশি

শিহাব আল মাহমুদ।

জেলার একেবারে ভাটিতে অবস্থিত উপজেলার নাম আজমিরীগঞ্জ। জেলা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন  উপজেলাটির প্রায় মানুষই কৃষি ও বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত। বিষেশ করে উপজেলাটি কৃষির উপর ভরে উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকলেও যোগাযোগ জেলা থেকে যোগাযোগ ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়া সম্ভাবনাটি ভেস্তে যাচ্ছে বছরের পর বছর। আর উপজেরার প্রায় গ্রামে গ্রাম রাজনীতির কারনে বিভিন্ন সংর্ঘষ মামলা,হামলা,খুন বছরে কোননা কোন গ্রামে হচ্ছেই । ফলে এসব সাধারন মানুষ মামলার কারনে কেউ বাড়ী ছাড়া আবার কেউ মামলা  চালাতে গিয়ে কৃষি ও ব্যবসার সব অর্জন মামলায় বিসর্জন!দিচ্ছে। আর সংর্ঘষে পিছনে গ্রাম কর্তাদের হাত থাকলেও তারা ধরা ছোয়ার বাইরে থেকে যায়।২০১২ সালের উপজেলাটি বিভিন্ন দূর্ঘনায় নিহত সংখ্যা প্রায় ৮জন। এ মধ্যে ৪টিই উপজেলার শিবপাশায় এবং উপজেলার নোয়ানগর গ্রামে। এ দুটি গ্রামই এক ভয়ংকর জনপদ।২০১১ সালকে উপজেলা আ:লীগের অস্ত্রের মহড়ায় বিদায় জানিয়ে ২০১২ সাল শুরু হয় এক আতংকের মধ্য দিয়ে। ১১সালের ২৯ ডিসেম্বর প্রতিপক্ষকে শায়েস্তা করতে বৃহস্পতিবার আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয় বাজারে মহড়া দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতর আলী মিয়া ও তার লোকজন।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তোফায়েল ভূইয়া ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারুল ইসলামের সঙ্গে উপজেলা যুবলীগ সভাপতি জামান আলী ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সেনের কথা কাটাকাটি হয়। স্থানীয় লোকজন তখনকার মতো বিষয়টি মীমাংসা করে দেন।বিকেল সোয়া ৪টার দিকে আব্দুল কুদ্দুছ সেনের চাচা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতর আলী মিয়া ও তার লোকজন ৫ থেকে ৭টি মোটরসাইকেলযোগে লাইসেন্স করা শর্টগান ও পাঁচটি দুই নলা বন্দুক নিয়ে বাজারে মহড়া ‘পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি।  এরপরও অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে’।প্রসঙ্গত, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি জামান আলী, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সেন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনোয়ার আলীর ভাতিজা আলম মিয়া ড্রেজিং দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূইয়ার ভাতিজা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তোফায়েল ভূইয়া ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারুল ইসলাম ওই বালু তোলার কাজের অংশীদার হতে চান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ জের ঘটনাটি ঘটে।৪ জানুয়ারী উপজেলার রসুলপুর সেচ প্রকল্প এলাকায় ১২৭ ধারা জারি করা হয়েছিল। আর এটি ২য় বারের মত এর আগে প্রথম বারের মত ১৪৪ দ্বারা জারি করা হয় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ইচএম আসিফ বিন ইকরাম এ ১২৭ ধারা জারি করেন- উইনিয়ন পরিষদে নির্বাচনের সময় আলহাজ্ব নুরুল হক্ব ভূইয়া ও মুহিবুর রহমান সওদাগরের একই স্থানে সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন এ আদেশ দেন। ১৪ জানুয়ারী আজমিরীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম সারোয়ারকে (৩৫) সরকারি টাকা আত্মসাতের অভিযোগে  গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃত গোলাম সারোয়ার আজমিরীগঞ্জ পৌর প্রশাসক গোলাম ফারুকের ছোট গোলাম সারোয়ারের বিরুদ্ধে সরকারি জলমহালের ১৩ লাখ ২১ হাজার ৫২৮ টাকা আত্মসাতের অভিযোগে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল ।২৫ ফেব্ররুয়ারী জলসুখা গ্রামে আগের বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়ে ।পুলিশ ১১৪ রাউন্ড রাবার বুলেট ও ৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।২৮ ফ্রেব্ররুয়ারী উপজেলা সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামে মঙ্গলবার সকালে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ ও ৬ জন আটক হয় ।এলাকায় আধিপত্য বিস্তার, নির্বাচনী বিরোধ ও বংশ পরিচয় নিয়ে বিরাট উজানপাড়া গ্রামের সাবেক মেম্বার নুরুল ইসলামের (৪৫) সঙ্গে একই গ্রামের মফিজ মিয়ার (৪০) আগের বিরোধ ছিল।৭মার্চ পশ্চিমবাগ গ্রামে বুধবার সকালে সেচ প্রকল্প নিয়ে দু’পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পশ্চিমবাগ উত্তর হাওরের একটি সেচ প্রকল্প নিয়ে স্থানীয় শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ ও আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা নলিউর রহমানের পূর্ব বিরোধ রয়েছে।এর জের ধরে বুধবার সকাল ১০টার দিকে দু’পক্ষের লোকজন লাঠিসোটা, ফিকল, টেটাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪৭ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। ২৪ মার্চ উপজেলার যশকেশরী গ্রামে বুধবার সকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। এ রাত ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত কৃষক আজিজুর রহমান (৩২) যশকেশরী গ্রামের আবু কালামের ছেলে।১০টায় ধানের খড় শুকানো নিয়ে আজিজুর রহমানের সঙ্গে প্রতিবেশী সামছুল হকের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সামছুল হক খড় শুকানোর লাঠি দিয়ে আজিজুরের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ৩০মে উপজেলার নোয়াগড় গ্রামে বুধবার ২ পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়  সূত্রে জানা যায়, স্থানীয় জলসুখা ইউপি সদস্য নোয়াগড় গ্রামের শাহজাহান মিয়ার সঙ্গে সাবেক সদস্য মোশাহিদ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।এরই জের ধরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ২ পক্ষের লোকজন টেঁটা, ফিকল, বল্লম, লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে আহতের ঘটনা ঘটে।১৭ জুলাই বানিয়াচং-শিবপাশা সড়কের আজমিরীগঞ্জ উপজেলার আনজইন এলাকায় মঙ্গলবার মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিবাস উল্লাহ (৬০) নামে একজন নিহতরহলহ  হয়। ২০ আগষ্ট উপজেলার বিরাট উজানপাড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  বিরাট উজানপাড়া গ্রামের ডা. লোকমান(৪৫)ও শাবান মিয়ার(৪৮) সঙ্গে একই গ্রামের ইসমাইল হোসেন সরসের (৪৫) বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের লোকজন টেটা, ফিকল, লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। ২৭ আগষ্ট আজমিরীগঞ্জ উপজেলার দক্ষিণপাড়া ও অনন্তপুর গ্রামে রোববার মাত্র ৫ ঘন্টার ব্যবধানে প্রেমিক আকিক মিয়া (১৮) গলায় ফাঁস লাগিয়ে ও প্রেমিকা রুজিনা বেগম (১৭) বিষপানে আত্মহত্যা করেছেন।নিহত আকিক মিয়া আজমিরীগঞ্জ উপজেলার দক্ষিণপাড়া গ্রামের আজিজুর মিয়ার ছেলে। নিহত রুজিনা বেগম একই উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল হকের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের আকিক মিয়ার সঙ্গে একই ইউনিয়নের অনন্তপুর গ্রামের রুজিনা বেগমের প্রেমের সম্পর্ক ছিল।ওই দিন ৯টায় ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা কর। এবছর ২২ সেপ্টেম্বর উপজেলার শিবপাশা গ্রামের বিল্লাল হত্যা মামলার বাদী সেহেনা আক্তার আজমিরীগঞ্জ থানার ওসির অপসারনের জন্য হবিগঞ্জ প্রেসক্লবে সংবাদ সম্মেলন।২৭ অক্টোবর আজমিরীগহ্জের শিবপাশায় ফারুক আহমেদ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্দার করেছে শিবপাশা পুলিশ ফাড়ী। সে উপজেলার শিবপাশা ইউনিয়নের অন্তর গ্রামের আনু মিয়ার পুত্র। একটি সূত্র জানায়.এই দিন রাতে কে বা কাহারা ফারুক মিয়াকে মেরে রাসতায় ফেলে রেখে যায়। শিবপাশা পুলিশ খরর পেয়ে ফারুকের লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্টে বলা হয় নিহত ফারুকের শরিরে বিভিন্ন স্থানে আঘাতের চিহূ পাওয়া গেচে। তবে বিশেষ সূত্র জানা এই খুন হওয়ার মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে।

আজমিরীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

  1. আজমিরীগঞ্জ :
  2.  
  3. জাস্টিজ এন্ড ডেভেলপম্যান্ট ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজমিরীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের মাধ্যমে ২৪৭ জন হত দরিদ্রের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বদলপুর ইউনিয়নের পূর্ব পিটুয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পূর্ব পিটুয়ারকান্দি, পিরিজিপুর, নোয়াগাঁও এলাকার হত দরিদ্র ও মাদ্রাসার শিক্ষার্থী শীতার্থদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপসি'ত ছিলেন- জামায়াতে ইসলামী আজমিরীগঞ্জ উপজেলা শাখার আমির শোয়েব পাশা, সাধারণ সম্পাদক আমীরুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান হাবিব, ওই ইউনিয়ন আমির হাজী নঈন উদ্দিন, মজিদ ভুইয়া, হাফেজ হাবিবুর রহমান, গিয়াস উদ্দিন, গোলাম মোস-ফা, মিলন ভুইয়া, মহিবুর রহমান প্রমুখ।

আজমিরীগঞ্জে শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস- ॥ পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়

আবু হেনা

আজমিরীগঞ্জে প্রচন্ড শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস- হয়ে পড়েছে। এতে শীতের গরম কাপড়ের চাহিদা দিন দিন বাড়ছে। আজমিরীগঞ্জের চর বাজার ও টান বাজারে শীতের পুরাতন কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। গত ২০/২৫ দিন পূর্ব থেকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। হাড় কাঁপানো শীতে কৃষি জমিতে হালচাষ করতে পারছেনা কৃষক। নদীতে মাছ ধরতে পারছেনা জেলেরা। প্রচন্ড শীতে সাধারণ মানুষগণ কাবু হলেও এখন পর্যন- সরকারী উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হয়নি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন- পুরাতন কাপড়ের শীত বস্ত্রের দোকানগুলিতে সমাজের নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত ক্রেতারাও ভিড় জমাচ্ছেন। এদিকে গত ২ দিন ধরে দুপুরের দিকে রোদ দেখা দিলেও বিকেলের দিকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে লোকজন বাড়ি থেকে বের হচ্ছে না। ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী নৌকা ও লঞ্চ সময়মত গন-ব্যে পৌঁছাতে পারছে না। ফলে যাত্রীদেরকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। একই সাথে সকল বয়সের নারী-পুরুষ শিশুদের সর্দি-কাশি, জ্বর  ও নিউমোনিয়া লেগেই আছে।

Sunday, December 30, 2012

জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ সরেজমিনে ভেড়ামোহনা নদী ভাঙ্গন পরিদর্শন

জুনাইদ আলহাবিব:

আজমিরীগঞ্জ উপজেলাধীন “ভেড়ামোহনা নদী ভাঙ্গনে কাকাইলছেও বাজারটি নদী গর্ভে তলিয়ে যেতে বসেছে” শিরোনামে গত শুক্রবার হবিগঞ্জের আয়না’য় সচিত্র সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের। জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টায় জেলা পানি উন্নয়ন বোর্ডের ৩ সদস্য বিশিষ্টের একটি প্রতিনিধিদল কাকাইলছেও বাজারের উত্তর দিকে ভেড়ামোহনা ভাঙ্গনকৃত এলাকা সরেজমিনে পরির্দশন করেন এবং নদীসহ বাজারের ভাঙ্গনকৃত এলাকা মিটার দিয়ে জরীপ করেন। উনারা হলেন, পানি উন্নয়ন বোর্ডের জেলার নির্বাহী প্রকৌশলী আঃ হাকিম, আফসার উদ্দিন (এস.ডি)ও আঃ মন্নান (এস.ও)। তবে এ ব্যাপারে পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী আঃ হাকিম জানান, আমরা মূলত ভাঙ্গনকৃত এলাকাসহ নদীর গভীরতা জরীপ করে নিয়ে যাচ্ছি। পরবর্তীতে সরকারের ব্যবস্থাপনায় খুব শীঘ্রই এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। তবে এদিকে, বাজার ব্যবসায়ীদের জানান, অতি শীঘ্রই নদী ভাঙ্গনরোধ না করা হলে কাকাইলছেও বাজারটি রক্ষা করা মোটেও সম্ভবপর নয়। তবে কাকাইলছেও বাজারটি রক্ষার্থে প্রডাকশন দেয়াল নির্মাণ করার দাবি তুলেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক ভূইয়া, সওদাগর মার্কেটের স্বত্তাধিকারী এড, হাবিবুর রহমান সওদাগর, ইউপি সদস্য মিছবাহ উদ্দিন নিচ্চু, ইউপি সদস্য সুশীল সরকারসহ বাজার ব্যবসায়ী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অন্যদিকে, গতকাল সন্ধ্যার পর আবারও ১০ ফুটের মত জায়গা নিয়ে ফাটল দেখা দিয়ে ভেঙ্গে পড়ে।  

Friday, December 28, 2012

ভেড়ামোহনা নদীর ভয়াবহ ভাঙ্গন অব্যাহত কাকাইলছেও বাজারটি বিলুপ্তির পথে---সংসদ সদস্য এড. আঃ মজিদ খান-এর নিকট নদী ভাঙ্গনের হাত থেকে কাকাইলছেও বাজারটি রক্ষার জন্য আশ্বাস পেলেও অদ্যবধি পর্যন্ত কোনো সংশ্লিষ্ট কেউ-ই উদ্যোগের জন্য এগিয়ে আসেননি

জুনাইদ আলহাবিব:

আজমিরীগঞ্জ উপজেলাধীন ভেড়ামোহনা নদীর ভাঙ্গণে ঐতিহ্যবাহী কাকাইলছেও বাজারটি বিলুপ্তির পথে রয়েছে। গত ৩দিন ধরে ভয়াবহ নদী ভাঙ্গণ ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। কাকাইলছেও বাজারটিতে সরকারি দু’টি ব্যাংক আছে এবং বে-সরকারি ব্যাংকসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী নৌকা ও লঞ্চসহ মালবাহী স্টীমারগুলো অত্র বাজারে নোঙ্গর করে। ভাটি এলাকার প্রসিদ্ধ বাজারটি বর্তমানে ভেড়ামোহনা নদী ভাঙ্গনের মুখে হলেও সংশ্লিষ্ট কেউ-ই এব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বাজার ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা জানান,  অতিসত্বর কাকাইলছেও বাজারটি রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ না করলে যে কোনো মুহুর্তে অত্র বাজার নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এ ব্যাপারে বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সংসদ সদস্য এড. আঃ মজিদ খান-এর নিকট নদী ভাঙ্গনের হাত থেকে কাকাইলছেও বাজারটি রক্ষার জন্য আশ্বাস পেলেও অদ্যবধি পর্যন্ত কোনো সংশ্লিষ্ট কেউ-ই উদ্যোগের জন্য এগিয়ে আসেননি। ফলে দিনদিন আতংকগ্রস্ত হয়ে পড়ছেন বাজার ব্যবসায়ীগণ। এদিকে, নদীর তীরবর্তী খলিল মিয়ার মুরগের দোকান, মাছের আড়ৎ, সাদেক মিয়ার দোকান, টিটন মিয়ার ফলের দোকান, ক্ষীতিন্দ্র  ঘোষের মুদির দোকান, কাদির মিয়ার রেস্টুরেন্ট দোকান, কাপ্তান মিয়ার কাপড়ের দোকান, রবিন্দ্র রায়ের মুদির দোকান, উত্তম দেবের হার্ডওয়ারের দোকান, হাজি একরাম হোসেনের কাপড়ের দোকান, অহিদ মিয়ার রেস্টুরেন্টসহ আরও অনেক দোকান এখন ঝুকির মুখে রয়েছে। এদিকে, সওদাগর মার্কেটের স্বত্তাধীকারী এড. হাবিবুর রহমান সওদাগর জানান, যে কোনো সময় নদী গর্ভে পুরো বাজারটি বিলীন হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের পক্ষ থেকে এজন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তিনি।
 

Wednesday, December 26, 2012

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আজমিরীগঞ্জ :

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় কাকাইলছেও সওদাগর মার্কেটে হান্নান মিয়ার সভাপতিত্বে ও জুয়েল মিয়ার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন কাকাইলছেও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ শফিক মিয়া, যুবদল নেতা সাজ্জাদ সওদাগর, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম সরওয়ার, উপজেলা জাসাস আহবায়ক মোস-াফা শামীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাজিজুর রহমান সাজু, যুগ্ম আহবায়ক নুর মিয়া, মোশাররফ হোসেন, শ্রমিকদল নেতা কদর আলী মেম্বার, জিলু মিয়া প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে হান্নান মিয়া সভাপতি, আবু বক্কর, মোতাব্বির মিয়া ও ময়না খান সহ সভাপতি, জুয়েল মিয়া সাধারণ সম্পাদক, আশিকুল খান ও ইমামুল মিয়া সহ সাধারণ সম্পাদক, রশিদ মিয়া সাংগঠনিক সম্পাদক, সুমন আনছারী দপ্তর সম্পাদক, অলিউর খান অর্থ সম্পাদক, রুবেল মিয়াকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মন্নান মিয়াকে শিক্ষা ও গবেষণা সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বক্তারা কেন্দ্রীয় কমিটির শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার মিয়ার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে অতি শীঘ্রই কারামুক্ত করার আহবান জানা

কাকাইলছেওয়ে গভীর রাতে বিস্কুট ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ড ॥ দুটি দোকান পুড়ে ছাই--৮ দোকান কর্মচারিসহ ১৫টি দোকান অল্পের জন্য রক্ষা পেয়েছে

আবুল খায়ের মাহদি ॥

আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দুটি দোকান। অল্পের জন্য রক্ষা পেয়েছে ঘুমন্ত ৮ দোকান কর্মচারিসহ ১৫টি দোকানঘর।
সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় বিস্কুট ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। বাজার পাহারাদার আব্দুল মালেক ও নুরুল ইসলাম হঠাৎ দেখতে পান বিস্কুটের ফ্যাক্টরী ধূয়াচ্ছন্ন হয়ে পড়েছে। সাথে সাথে বিস্কুট ফ্যাক্টরীর ঘুমন্ত কর্মচারিদের ডেকে তুললে তারা দ্রুত ঘর থেকে বের হয়ে আত্মরক্ষা করেন। ১৫/২০ মিনিটের মধ্যেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বাজার ব্যবসায়ীসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজন আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে পার্শ্ববর্তী সওদাগর জামে মসজিদের পুকুরে পাওয়ার পাম্প মেশিন বসিয়ে পানি দেয়ার পর ১৫টি দোকানঘর অল্পের জন্য রক্ষা পায়। ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বিস্কুট ফ্যাক্টরীর মালিক জুলহাস মিয়া জানান, শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। পার্শ্ববর্তী ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিনই ফ্যাক্টরীর চুলাতে কর্মচারিরা কাপড় শুকায়। আর এ কাপড় থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন।

Tuesday, December 25, 2012

আজমিরীগঞ্জে স্বদেশ কর্পোরেশনের মাঠ কর্মী পরিচয় দিয়ে লাখ লাখ টাকা আত্মসাত মহিলা মেম্বার ও তার স্বামীর বিরোদ্ধে কোর্টে মামলা

আবুল খায়ের মাহদী

আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার রাজিয়া সুলতানা ও তার স্বামী আতাউর মিয়ার বিরোদ্ধে ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল কোর্টে মামলা দায়ের করেছেন জলসুখা আটপাড়া গ্রামের আব্দুর নুর মিয়ার স্ত্রী আয়েশা আক্তার। মামলা সূত্রে জানা যায়, ২০১০ ইং সনের মার্চ মাসে মহিলা মেম্বার রাজিয়া সুলতানা ও তার স্বামী আতাউর মিয়া নিজেদেরকে স্বদেশ কর্পোরেশনের মাঠকর্মী পরিচয় দিয়ে গ্রামের সহজ, সরল লোকদের নিকট প্রচার করে ১২ হাজার টাকা করে শেয়ার সঞ্চয়ের টাকা দিলে মাসিক কিসি-তে পরিশোধের শর্তে প্রত্যেক সদস্যকে ২৫ হাজার টাকা করে ঋণ দিবে। এ ছাড়া শেয়ারের ১২ হাজার টাকা দুই বৎসরে দ্বিগুণ ফেরত দিবে। এ আশ্বাসে আটপাড়া গ্রামের তোতাই মিয়া, রেহেনা আক্তার, লাভলী আক্তার, ইছুবপুর গ্রামের সাজেদা বিবি, নাছিমা আক্তার, জাহানার খাতুনসহ আরো অনেকে ২০১০ইং সনের ৩০ মার্চ রেহেনা আক্তারের বাড়ীতে বসে ১২ হাজার টাকা করে মোট ৯৬ হাজার টাকা তাদের হাতে জমা দেন। টাকা জমা দেওয়ার পর রশিদ চাইলে পরে দিবেন বলে জানান। পরবর্তীতে রশিদ চাইলে বিভিন্ন টালবাহানা দেখিয়ে এড়িয়ে যান। পরবর্তীতে তাদের উপর সন্দেহ দেখা দিলে আজমিরীগঞ্জ সদরে স্বদেশ কর্পোরেশন অফিসে যোগাযোগ করে জানতে পারেন, ওই মহিলা মেম্বার ও তার স্বামী ওই অফিসের কেউ নন। তাদের নিকট জমাকৃত ৯৬ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলে তারা বিভিন্ন ধরণের হুমকি প্রদান করেন। পরবর্তীতে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের নিকট বিচার প্রার্থী হলে চেয়ারম্যান মেম্বারদের ডাকে সাড়া না দিয়ে প্রকাশ্যে বিভিন্ন ধরণের হুমকি দেয়। এই অভিযোগ এনে গত সোমবার আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করে আয়েশা আক্তার।

শিবপাশায় শ্রমিক দলের কমিটি গঠন

আজমিরীগঞ্জ"

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের হবিগঞ্জ জেলা শাখার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বিকাল ৩টায় শিবপাশা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গাজীউর রহমান গাজীর সভাপতিত্বে রুবেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপসি'ত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী রহমান। বিশেষ অতিথি হিসাবে উপসি'ত ছিলেন- ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেনু, উপজেলা যুব দলের সভাপতি মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, ইউনিয়ন যুব দলের সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি লিটন মিয়া, ইউনিয়ন কৃষক দল সভাপতি গোলাপ মিয়া, বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাজিজুর রহমান সাজু, যুগ্ম আহবায়ক নুর মিয়া, মাসুক মিয়া, মোশার ফ হোসেন, বিএনপি নেতা হান্নান মিয়া, ছাত্রদল নেতা নাছির উদ্দিন চৌধুরী, মোস-াফিজুর চৌধুরী, আলীমুল চৌধুরী, সজল চৌধুরী, জিভলু চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে গাজীউর রহমান গাজীকে সভাপতি, কিশোর চৌধুরীকে সিনিয়র সহ সভাপতি, আব্দুর রউফ মিয়াকে সহ সভাপতি, রুবেল মিয়াকে সাধারণ সম্পাদক, মোক্তার হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, আলামিন মিয়াকে সহ সাধারণ সম্পাদক, এমদাদুল রহমানকে সাংগঠনিক সম্পাদক, মামুন মিয়াকে অর্থ সম্পাদক, কাউসার মিযাকে দপ্তর সম্পাদক ও জুলফিকার আলম চৌধুরী, মুহি উদ্দিন, হাফিজুর রহমান, আলাউদ্দিন, এনারম্নল হক, রুবেল মিয়া, মোস-াকিম হোসেন, জাভেদ মিয়া, যগলু মিয়া, সাফু মিয়া, শহিদুল ইসলাম, মুফাজ্জল মিয়া, মোহন মিয়া, মসছুর আহমেদ, সিরাজুল মিয়া, মোশাহিদ, আপন, আঃ বাশির, আলাউর, শরীফ উলস্না, ছায়নেস মিয়া, সয়েব মিয়া, ফয়সল, জাশাদ, টিটন, নাছির, তোবারক, মোজাম্মিলকে সদস্য করে কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।