Tuesday, December 18, 2012
আজমিরীগঞ্জ ছাত্রদলের আলোচনা সভা
আজমিরীগঞ্জ:-
আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তাজুল ইসলাম, সাজ্জাতুর রহমান সওদাগর। হূমায়ূন আহমেদের সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সোহেল মিয়া, ছিদ্দিক, নাঈম, আলমগীর, সৈকত, পাবেল, মনির, ইলিয়াছ, ফেরদৌস, সিরাজুল, আলামিন, দীপ্ত প্রমূখ। বক্তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করেন। বিজ্ঞপ্তি
Friday, December 14, 2012
আজমিরীগঞ্জে ছাত্রদলের কর্মীসভা
আজমিরীগঞ্জ
আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাছির উদ্দীন চৌধুরীর উদ্যোগে ১নং বিরাট ইউনিয়নে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা সভাপতিত্ব করেন মোঃ আনহার আলী তনেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাছির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, যুবদল নেতা জমশেদ তালুকদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মোঃ রায়হান মিয়া, মাসুম চৌধুরী মামুন, মাম্পি তালুকদার, শাহ আলম, তানিম চৌধুরী, আবুল কাসেম, নাইম আহমদ, আঃ আজিজ, বাহাদুর, নাইম তালুকদার, স্বপণ মিয়া, প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেত্রীবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সৌদি আরবে এনসিপি কেএসএ কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা
জুনাইদ আলহাবিব :
সৌদি আরবে এনসিপি কেএসএ কমিটির উদ্যোগে বর্তমান জালিম ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে এবং বিএনপি মহাসচিবসহ মির্জা ফকরুল ইসলাম আলমগির রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও জুগ্ন মহাসচিব রিজবী আহমেদ ও বাকি নেতাদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এনসিপি কেএসএ কমিটির প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আতিকুর রহমান। সভাটি পরিচালনা করেন মুস্তাক আহমেদ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ আলী মুকিব (আব্দুল্লাহ), বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা রাজিবুল হক সোহাগ রফিকুল ইসলাম। এছাড়া সভায় যারা বক্তব্য রাখেন, তারা হলেন, হাফিজুর রহমান তালুকদার, আল-মামুন সওদাগর, বুলবুল আহমেদ, ফয়সল মিয়া ও জাহাঙ্গীর প্রমুখ। নেতারা তাদের বক্তব্যে বর্তমান জালিম ফ্যাসিবাদি সরকারের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন ও বিএনপি মহাসচিবসহ বাকি নেতাদের মুক্তির দাবি জানান।
বয়স কম হওয়ায় নোটারী পাবলিকের মাধ্যমে এফিডিভিট হয়নি....-
জুনাইদ আলহাবিব,
আজমিরীগঞ্জ থেকে:আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে ইসলাম ধর্মে দিক্ষিত বালক আল-আমিনকে নিয়ে এলাকায় গত ৩দিন ধরে আলোচনা চলছে। গতকাল সারাদিন নওমুসলিম আল-আমিন(জয়ন্ত)জেলার নোটারী পাবলিকের অফিসে গিয়ে এফিডিভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে সম্ভব হয়নি, কারণ তার বয়স ১৬ বলে। তবে আজ আজমিরীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে আল-আমিনকে (জয়ন্ত) নেয়া হবে বলে জানা যায়। উল্লেখ্য, উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাজনগর গ্রামের জয়বাশি দাসের ছেলে জয়ন্ত দাস (১৬) গত সোমবার ফজর নামাজের পর ধর্মীয় রীতিনীতি অনুযায়ী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। আর এদিকে, গত বুধবার রাত সাড়ে ৭টায় জয়ন্ত দাসের পিতা জয়বাশি দাস থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানা যায়।
Wednesday, December 12, 2012
কাকাইলছেওয়ে যুবকের ইসলাম গ্রহণ নিয়ে তোলপাড় ----আমি মুসলমান হয়েছি। আমার জান গেলেও আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না।
জুনাইদ আলহাবিব
আজমিরীগঞ্জ থেকে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাজনগর গ্রামের জয়ন্ত দাস (মুসলিম নাম আল আমিন) এর ইসলাম গ্রহণকে নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বাবাসহ তার আত্বীয়-স্বজনদের নানা অপচেষ্টা চলছে তাকে তার ধর্মে ফিরিয়ে নেয়ার জন্য। নওমুসলিম আল আমিনকে ফিরিয়ে নিতে তার বাবা জয়বাশি দাস গতকাল রাত সাড়ে ৭টায় আজমিরীগঞ্জ থানায় ছেলে অপহরণের অভিযোগ দাখিল করেছে বলে জানা গেছে। আর এদিকে, একটি ষড়যন্ত্রকারী মহল স্থানীয় সাংবাদিকদের মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশের জন্য মিথ্যা তথ্য দিচ্ছে। যাতে করে নওমুসলিম আল আমিন এসব কিছুর অপবাদে নিজ হিন্দু ধর্মে ফিরে আসে। এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নওমুসলিম আল আমিনের সাথে যোগাযোগ করা হলে সে জানায়, আমি নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি আমার পূর্বের হিন্দু ধর্মের সকল সংস্কৃতি যেমন, মূর্তিপুজা এবং নানা ধরণের পূজাসহ কোনো হিন্দু ধর্মীয় আচরণ আমার পছন্দ নয়, তাই আমি মুসলমান হয়েছি। সে জানায়, আমার জান গেলেও আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত নওমুসলিম আল আমিন এফিডিভিট করতে হবিগঞ্জে আছে। উল্লেখ্য, গত সোমবার ফজর নামাজের পর জয়ন্ত নামের ছেলেটি মুসলমান হয়ে আল আমিন নাম ধারণ করে ইসলাম ধর্মে দিক্ষিত হয়ে ধন্য হন। উল্লেখ্য, গত সোমবার রাত ৯টায় তাকে তার ধর্মে ফিরিয়ে আনতে তার বাবাসহ নিকটাত্বীয়-স্বজন ১৫/১৬জন লোক আনন্দপুর গ্রামের আশ্রয়দাতা হাজি আঃ কাইয়ূম মিয়ার বাড়িতে হামলা চালায়। তখন শুরু হয় সংঘর্ষ। আর এ সংঘর্ষে রতিন্দ্র নামে এক ব্যক্তি আহত হয়। এরপরও তারা তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু নওমুসলিম আল আমিন ইসলাম ধর্ম গ্রহণের এফিডিভিট করতে গত রাত পর্যন্ত হবিগঞ্জ অবস্থান করছে বলে তার সাথে যোগাযোগ করলে জানা যায়।
কাকাইলছেওয়ে মুফতি আমিনীর মৃত্যুতে খতমে ক্বোরআন ও দোয়া মাহফিল
জুনাইদ আলহাবিব:
আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে ইসলামি ঐক্যজুটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর রুহের মাগফিরাত কামনায় খতমে ক্বোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর ২টায় উক্ত ইউনিয়নের শরীফপুর আনন্দপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অত্র মাদ্রাসার শিক্ষকমন্ডলী এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে দোয়া করেন অত্র মাদ্রাসার পরিচালক মাওঃ ছাদিকুর রহমান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাওঃ আশরাফ আলী, মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ আবুল খায়ের, মাওঃ জুনাইদ আলহাবিব ও মাস্টার মোঃ সুলতানসহ অত্র মাদ্রাসার শতাধিক ছাত্রবৃন্দ প্রমুখ।
Subscribe to:
Posts (Atom)




